দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলা সদর ও লালমোহন উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে গোসল করতে গিয়ে এক শিশু নিখোঁজ রয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে এসব ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামে ১১ বছর বয়সী হাসিব। এ সময় নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে কয়েকজন শিশু স্রোতে ভেসে যায়।
পরে তাদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হলেও হাসিব নিখোঁজ হয়।
খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।
ভোলা ফায়ার সার্ভিসের টিম লিডার পরিমল মজুমদার বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে লালমোহন উপজেলার বদরপুর এলাকায় পৃথক ঘটনায় জাইমা ও সাহাদাত নামে দুই শিশু পুকুরে ডুবে মারা যায়।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জে আই